Logo
Logo
×

জাতীয়

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯৭

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৯:২০ পিএম

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৪ জনের মৃত্যু, আক্রান্ত ১১৯৭

ছবি: সংগৃহীত

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছেন একজন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৩ জন। একই সময়ে নতুন করে ১ হাজার ১৯৭ শিশুর মধ্যে হামের সংক্রমণ সন্দেহ করা হচ্ছে।

রবিবার (১৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬০৬ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টায় ১৬৫ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৩ হাজার ৪৪৩ জন।

গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের দুজন ঢাকা বিভাগের, একজন বরিশাল বিভাগের ও একজন রাজশাহী বিভাগের। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে ২১৭ শিশুর মৃত্যু হয়েছে।

বিভাগভিত্তিক হিসাব অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে ৫৬৩ জন। এর পর রাজশাহী বিভাগে ২১৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৬০ জন, বরিশালে ৯৪ জন, খুলনায় ৭২ জন, সিলেটে ৪৬ জন, রংপুরে ১৯ জন এবং ময়মনসিংহে ২৭ জন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন