Logo
Logo
×

জাতীয়

অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে বদলি

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ পিএম

অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি), পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, সাতক্ষীরার ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) মকবুল হোসেনকে একই পদে কুষ্টিয়ায়, ঢাকা এপিবিএন-১২ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ইকবালকে ঢাকা এপিবিএন-৫ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. এনামুল কবিরকে ঢাকা এপিবিএন-১২ এর অধিনায়ক, ঢাকা এপিবিএন-১৩ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিহাব কায়সার খানকে পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি, র‌্যাবের পরিচালক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ কামরুজ্জামান ও মো. খালিদুল হক হাওলাদারকে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপির উপপুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়াকে নৌ পুলিশের পুলিশ সুপার (সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি) এবং এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারির পুলিশ সুপার) ‍নুসরাত জাহান মুক্তাকে এসবির অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারির অতিরিক্ত ডিআইজি) করা হয়েছে।

আরেক প্রজ্ঞাপনে ঢাকা জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে পিবিআইয়ের পুলিশ সুপার, পুলিশ অধিদপ্তরের পুলিশ সুপার শামীমা পারভীনকে ঢাকার পুলিশ সুপার, বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীকে চট্টগ্রাম রেঞ্জের পুলিশ সুপার এবং ডিএমপির উপপুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদারকে বাগেরহাটের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন