Logo
Logo
×

জাতীয়

এনসিপির জাতীয় কনভেনশন রবিবার

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৬, ০৮:৪৩ পিএম

এনসিপির জাতীয় কনভেনশন রবিবার

ছবি-সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটির উদ্যোগে রবিবার (৩ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন। শনিবার (২ মে) রাজধানীর বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দিনব্যাপী এই আয়োজনে রাজনৈতিক নেতা, অ্যাক্টিভিস্ট, নীতিনির্ধারক ও বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার বলেন, “অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ বিভিন্ন দলের নেতারা থাকবেন। তবে যোগাযোগ করা হলেও বিএনপির কেউ এখনও নিশ্চিত করেননি কারা থাকবেন।”

নির্বাচনের পর সংস্কার ইস্যুতে তিনি বলেন, “তারা (সরকারি দল) শুরুই করল শপথ ভঙ্গ করে এবং তারা সংস্কার পরিষদে শপথ নেয়নি। তখন আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিই যে আমাদের পার্টি সংস্কার বাস্তবায়নের উদ্যোগ নেবে।”

তিনি বলেন, “আমরা বুঝতে পারলাম, এটি আসলে একটি দীর্ঘমেয়াদি সংগ্রামের বিষয়। আমরা তখন থেকেই সভা-সেমিনার এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা শুরু করি—কীভাবে এই অচলাবস্থা দূর করা যায়—এসব বিষয় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করেছি।”

সরোয়ার তুষার বলেন, “সবার পরামর্শ ও মতামতের ভিত্তিতে জাতীয় কনভেনশন, সংস্কার বিষয়ক গণভোট এবং জুলাই সনদ নিয়ে বর্তমান যে অচলাবস্থা রয়েছে, তা নিরসনে এই কনভেনশনটি অত্যন্ত জরুরি। একইসঙ্গে দেশের জ্বালানি সংকট ও অর্থনৈতিক সংকটের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো তুলে ধরা হবে।”

আখতার হোসেন বলেন, “শপথ গ্রহণের দিনেই গণভোটের রায় অস্বীকার করেছে বিএনপি।”

তিনি উল্লেখ করেন, “সংসদে এসব বিষয়ে আলোচনা ও আহ্বান জানানো হলেও সংবিধান সংস্কারের বিষয়ে দলটির স্পষ্ট আপত্তি ছিল।”

তিনি বলেন, “সংস্কার নয়, হাসিনার পতনের পর বিএনপির ইচ্ছে ছিল কোনোভাবে ক্ষমতায় যাওয়া।”

অনুষ্ঠান সূচি

উদ্বোধনী সেশন: জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার ও গণভোট বিষয়ক জাতীয় কনভেনশন

সকাল ৯টা থেকে সকাল ১০টা

সেশন চেয়ার: আখতার হোসেন, এমপি; সদস্য সচিব, এনসিপি

স্বাগত বক্তব্য: সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও উপ-প্রধান, সংস্কার বাস্তবায়ন কমিটি, এনসিপি

দ্বিতীয় সেশন

জ্বালানি নিরাপত্তা: বর্তমান সংকট এবং ভবিষ্যৎ করণীয়

সকাল ১১:৩০ থেকে দুপুর ১টা

সেশন চেয়ার: হাসনাত আব্দুল্লাহ, এমপি, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল), এনসিপি

তৃতীয় সেশন: মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার: বর্তমান ঝুঁকি ও করণীয় 

দুপুর ২টা থেকে বিকাল ৩:৩০

সেশন চেয়ার: আসিফ মাহমুদ, মুখপাত্র, এনসিপি

সমাপনী সেশন: গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ, সংস্কার ও গণভোট

বিকাল ৪টা থেকে বিকাল ৫:৩০

সেশন চেয়ার: নাহিদ ইসলাম, এমপি; বিরোধীদলীয় চিফ হুইপ, আহ্বায়ক, এনসিপি

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন