Logo
Logo
×

জাতীয়

রায়েরবাজারে নতুন থানার প্রস্তাব মন্ত্রণালয়ে : ডিএমপি কমিশনার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০৯:১৬ পিএম

রায়েরবাজারে নতুন থানার প্রস্তাব মন্ত্রণালয়ে : ডিএমপি কমিশনার

ছবি: ডিএমপি

রাজধানীর মোহাম্মদপুর ও হাজারীবাগ থানার আওতাধীন রায়েরবাজারে নতুন থানা স্থাপনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার (৩ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

তিনি বলেন, ‘বসিলায় ১০০ সদস্যের একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে। সেখানে এপিবিএনের ৬৬ জন সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের মাধ্যমে দিন-রাত যেকোনো সময়, যেকোনো স্থানে ব্লক রেইড পরিচালনা করা হচ্ছে।’

এ ছাড়া মোহাম্মদপুরে আরও দুটি ক্যাম্প রয়েছে। মোহাম্মদপুরেও একটি নতুন থানা স্থাপনের প্রস্তাব প্রস্তুত করা হচ্ছে। রায়েরবাজার থানা স্থাপনের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে।

পুলিশ সূত্র জানিয়েছে, বেড়িবাঁধ সংশ্লিষ্ট এলাকায় মানুষের বসবাস বেড়েছে, অসংখ্য বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, জনসংখ্যাও বাড়ছে। তাই মোহাম্মদপুর থানার জনবল দিয়ে এত বড় এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা প্রায় অসম্ভব। প্রতিদিনই ছিনতাই, চুরি ও অপরাধের ঘটনা ঘটছে। তাই পুলিশ দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকায় ডিএমপি আরেকটি থানা করার প্রস্তাব দিয়ে আসছে।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন