আজ শনিবার ১৬ মে, ৫০তম ফারাক্কা লং মার্চ দিবস। ১৯৭৬ সালের এই দিনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী'র নেতৃত্বে লক্ষ জনতা ফারাক্কা বাঁধের বিরুদ্ধে ঢাকা থেকে ভারত সীমান্ত অভিমুখে লং মার্চে অংশগ্রহণ করে ছিল।
ফারাক্কা লং মার্চ দিবসটি উপলক্ষে জাতীয় গণ ফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক জননেতা টিপু বিশ্বাস এক বিবৃতিতে বলেন- মাওলানা ভাসানীর আহ্বানে সংগঠিত এই লং মার্চে দাবী রেখেছিলেন :ফারাক্কা বাঁধ গুঁড়িয়ে দিতে হবে। আন্তর্জাতিক নদীর পানির হিস্যা নয়, নদীর পানির প্রাকৃতিক প্রবাহ সচল রাখতে হবে।
জননেতা টিপু বিশ্বাস বলেন -তিস্তা সহ ৫৪ নদীর পানি প্রবাহ সচল রাখতে হবে, পানির গতি পথ পরিবর্তন করা চলবে না, মরুভূমি করণ - কৃত্রিম বন্যা প্রক্রিয়া রুখে দাঁড়াতে হবে, পানি আগ্রাসন নীতি রুখে দাঁড়াতে হবে, পলিমাটি আসতে দিতে হবে, বাংলাদেশ কে নিয়ে আধিপত্য বাদি ভারত, মার্কিন সহ সকল সাম্রাজ্যবাদী অপশক্তির চক্রান্ত ষড়যন্ত্র রুখতে হবে সকল অসম চুক্তি অবিলম্বে বাতিল করতে হবে। পানির প্রশ্নে দেশের সর্বত্র আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে চক্রান্ত রুখে দিতে হবে। সমাজ রাস্ট্রে ছড়িয়ে থাকা ফ্যাসিস্ট লুটেরা আমলা দালাল সামন্ত অবশে্য ব্যবস্থার বিরুধ্বে জনগনের গনতান্ত্রিক সরকার রাস্ট্র সংবিধান প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রমিক শ্রেনির নেতৃত্বে কৃষক শ্রমিক জনতার সংগ্রাম গড়ে তুলতে হবে। আমলা দালাল–লুটেরা পুঁজি সামন্ত অবশেষ, ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন সহ সকল সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণের আহ্বান জানান।

