Logo
Logo
×

জাতীয়

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

Icon

বাসস

প্রকাশ: ২০ মে ২০২৬, ০১:৪৫ পিএম

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী

ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬ তম জাতীয় সমাবেশে যোগ দিয়েছেন।

আজ সকাল ১০টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার-ভিডিপি একাডেমির প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে প্র্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ ।

প্রধানমন্ত্রী পরে বীর শহীদদের স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। তিনি এরপর প্যারেড গ্রাউন্ড মঞ্চে আসেন। শুরু হয় আকর্ষণীয় ব্যুত্থান মহড়া প্রদর্শনী। 

বর্ণাঢ্য এই অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য ও আনসার ভিডিপির পরিচালকগণ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন