ছবি-সংগৃহীত
জুলাই গণহত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ প্রাঙ্গণে সংগঠনটির নেতা-কর্মীরা জমায়েত হন। পরে প্রতীকী কফিন বহন করে তারা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ করেন।
মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগের বিচার এবং সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি জানান।
ছাত্রশক্তির নেতা কর্মীরা বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। একই সঙ্গে তারা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করে দায়ীদের শাস্তির দাবি জানান।

