Logo
Logo
×

জাতীয়

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ১০:১২ পিএম

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)। বুধবার (২৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর গুলশানে অবস্থিত তার বাসভবন থেকে আবদুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিএমপি’র অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন একটি মামলার ওয়ারেন্টের ভিত্তিতে আজ সন্ধ্যা ৬টায় লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়।

২০১৩ সালের ৫ মে মতিঝিলে হেফাজতে ইসলাম বাংলাদেশের এক জনসভায় শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মামলাটি দায়ের করা হয়।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন