মেট্রোরেলে রাতের শেষ ট্রেনের সময় বাড়ছে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী সেপ্টেম্বর থেকেই ট্রেন চলাচলের সময় আরও ২০-৩০ মিনিট পর্যন্ত বৃদ্ধি পেতে যাচ্ছে।
এ ক্ষেত্রে মেট্রোরেলের শেষ ট্রেন ছাড়বে রাত ১১টায়। এছাড়া শেষ ট্রেনের মাঝখানে ২০ মিনিটের বিরতি কমে দাঁড়াবে ৭-৮ মিনিটে।
ডিএমটিসিএলের
পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) মো. নজরুল ইসলাম বলেন, রাতে দুটি ট্রেন বাড়ানোর
সিদ্ধান্ত হয়েছে। দিন-তারিখ শিগগিরই চূড়ান্ত করা হবে। ট্রেন বাড়লে দুই ট্রেনের বিরতিও
কমে আসবে। আগামী মাসে রাতে মেট্রোরেলের সময় বাড়ানোর বিষয়েও কাজ চলছে বলে জানান তিনি।
ডিএমটিসিএলের
তথ্যমতে, রাতে সময় বাড়াতে ট্রেনের চালক বা অপারেটর বাড়াতে হবে। এরই মধ্যে অপারেটর নিয়োগ
শেষ হয়েছে, যাদের প্রশিক্ষণ চলবে ২৬ আগস্ট পর্যন্ত। এ ছাড়া রাতে সময় বাড়ালে রক্ষণাবেক্ষণসহ
অন্যান্য প্রস্তুতির কাজ কীভাবে করা হবে। সেই পরীক্ষা-নিরীক্ষাও চলছে। গত ৭ জুন থেকে
রাতে মেট্রোরেল চলাচলের সময় ২০ মিনিট বাড়ানো হয়।

