Logo
Logo
×

জাতীয়

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৪৩ এএম

বঙ্গভবনে উঠলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাজধানীর মিন্টো রোডের মন্ত্রিপাড়ার বাসভবন ছেড়ে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে উঠেছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছান তিনি। এ সময় রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করা হয়। এখন থেকে বঙ্গভবনেই বসবাসের পাশাপাশি তিনি রাষ্ট্রীয় ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন।

রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণের পর রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে অবস্থান করার বিধান রয়েছে।

এর আগে গত ২০ আগস্ট জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের এই আয়োজন অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে ওইদিন বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাকে বিজয়ী ঘোষণা করেন।

পরে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের কাছে শপথ গ্রহণ করেন তিনি।

এদিকে দায়িত্ব গ্রহণের পরদিন শনিবার (২২ আগস্ট) সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন