Logo
Logo
×

জাতীয়

কাজী নজরুল ইসলামের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

Icon

নিজস্ব সংবাদদাতা

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ১১:০৫ এএম

কাজী নজরুল ইসলামের সমাধিতে বিএনপির শ্রদ্ধা

কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে তিনি কাজী নজরুল ইসলামের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিজভী বলেন, কাজী নজরুল ইসলাম দ্রোহের-প্রেমের কবি হিসেবে পরিচিত। সাহিত্যের এমন কোনো শাখা নেই যেখানে তার পদচারণা নেই।

তিনি আরও বলেন, অন্যায়, অবিচার ও অনায্যতার বিরুদ্ধে তার শাণিত লেখা ছিল কষাঘাতের মতো।

রিজভী বলেন, যুগান্তরের কবি কাজী নজরুল ইসলাম নতুন বিপ্লবের বাণী প্রচার করেছিলেন।

তিনি চার হাজারের মতো গান লিখেছেন। নিজেই সুর করেছেন। আজও জুলুম-নিপিড়ন দেখলে অনুপ্রেরণা হয়ে দেখা দেয় নজরুলের সৃষ্টি।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন