Logo
Logo
×

জাতীয়

জামিনে কারামুক্ত হলেন বিদিশা

Icon

গাজীপুর সংবাদদাতা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৬ পিএম

জামিনে কারামুক্ত হলেন বিদিশা

বিদিশা সিদ্দিক—ফাইল ছবি

প্রতারণার মামলায় গ্রেপ্তার প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক জামিনে কারামুক্ত হয়েছেন। 

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি। 

ওই কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্ব) মো. নজরুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছে। তা যাচাই-বাছাই শেষে বিকাল সোয়া ৫টার দিকে তাকে মুক্তি দেওয়া হয়। 

এর আগে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে বিদিশাকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

পরদিন তাকে আদালতে হাজির করা হয়। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর পর থেকে কারাগারে ছিলেন তিনি।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন