Logo
Logo
×

জাতীয়

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যারা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৪ পিএম

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যারা

ছবি-প্রধানমন্ত্রীর কার্যালয়

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের নিয়ে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। ইস্তাম্বুল হয়ে নিউইয়র্কে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন জানিয়েছেন, এবারের সফরে আনুষ্ঠানিক সফরসঙ্গীর সংখ্যা তুলনামূলক কম। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিক সফরসঙ্গী ৩৫ জন; এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারী রয়েছেন ১৫ জন। নিরাপত্তা, গণমাধ্যম ও ব্যক্তিগত দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় কর্মকর্তারাও দলে রয়েছেন।

সফরসঙ্গীদের মধ্যে যারা-

পরিবারের সদস্য

ডা. জুবাইদা রহমান, ফার্স্ট স্পাউস ও প্রধানমন্ত্রীর স্ত্রী।

মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা

আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী

ড. খলিলুর রহমান, পররাষ্ট্রমন্ত্রী

এম. রশিদুজ্জামান মিল্লাত, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী

মো. আসাদুজ্জামান, আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী

রাশেদ আল মাহমুদ তিতুমীর, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা

হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

শামা ওবায়েদ ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী

মো. আমিনুল হক, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

ববি হাজ্জাজ, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

মাহদী আমিন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা

রেহান আসিফ আসাদ, উপদেষ্টা

চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ইনভেস্ট বাংলাদেশ অথরিটির চেয়ারম্যান

তানভীর শাহরিয়ার গনি, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

ড. মো. সাইমুম পারভেজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী

প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা

মো. মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২

আব্দুর রহমান সানি, সহকারী একান্ত সচিব-২

লেফটেন্যান্ট কর্নেল মো. জুন্নুন নাহিদ, সহকারী সামরিক সচিব

ড. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, সিনিয়র মেডিকেল অফিসার

মো. উজ্জ্বল হোসেন, প্রটোকল অফিসার-১

কামরুল ইসলাম, প্রটোকল অফিসার-২

লেফটেন্যান্ট কমান্ডার মো. সোহানুর রহমান, প্রধানমন্ত্রীর এডিসি

প্রেস টিম

আবু আব্দুল্লাহ এম সালেহ, প্রধানমন্ত্রীর প্রেস সচিব

আতিকুর রহমান রুমন, অতিরিক্ত প্রেস সচিব

মো. নাজমুল হক খান, সহকারী প্রেস সচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়

আসাদ আলম সিয়াম, পররাষ্ট্র সচিব

ড. মো. নজরুল ইসলাম, সচিব

সালাহউদ্দিন নোমান চৌধুরী, সচিব

এ.এফ.এম. জাহিদ-উল-ইসলাম, চিফ অব প্রটোকল

মো. কামরুজ্জামান, মহাপরিচালক (জাতিসংঘ)

মো. তৌফিক-উর-রহমান, মহাপরিচালক (মিয়ানমার)

নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন

আইরিন খান, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস

তারেক মো. আরিফুল ইসলাম, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত

অন্যান্য

রুমি এ. হোসেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান

জহরাত আদিব চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি

সাইফুল হক, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক

সৈয়দ গোলাম মহিউদ্দিন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাধারণ সম্পাদক

নিরাপত্তা দল

মেজর জেনারেল মাহবুবুস সামাদ চৌধুরী, এসএসএফের মহাপরিচালক

ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিগুল আলম, পিজিআরের কমান্ডার

২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ

সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে প্রথমবারের মতো ভাষণ দেবেন। তাঁর বক্তব্যে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা, বিশ্ব শান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন, অর্থনৈতিক সহযোগিতা, যুব ও নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এ ছাড়া সফরের বিভিন্ন পর্যায়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের বৈঠক ও সাইড ইভেন্টে অংশ নেবেন। রোহিঙ্গা সংকট নিয়ে একটি সাইড ইভেন্টে আন্তর্জাতিক সহযোগিতা চাইবেন তিনি। পাশাপাশি মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য এবং মিডওয়াইফারি বিষয়ক অনুষ্ঠানে বাংলাদেশের উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে।

জাতিসংঘ অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের কর্মসূচিও রয়েছে। এসব বৈঠকে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

প্রধানমন্ত্রীর এই সফর ২১ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত নির্ধারিত। সফর শেষে ২৫ সেপ্টেম্বর নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন