Logo
Logo
×

জাতীয়

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:০৭ পিএম

বিডিনিউজের সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

ফাইল ছবি

অনলাইন সংবাদমাধ্যম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক ও প্রকাশক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (২ অক্টোবর) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তাঁর মৃত্যুর বিষয়টি বিডিনিউজের দায়িত্বশীল সাংবাদিকরা নিশ্চিত করেছেন।

জানা গেছে, কয়েকদিন আগে ছেলের সঙ্গে দেখা করতে লন্ডনে যান তৌফিক ইমরোজ খালিদী। সেখানে বৃহস্পতিবার রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। স্ট্রোকের পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হয় এবং তিনি চিকিৎসাধীন ছিলেন।

তৌফিক ইমরোজ খালিদী বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অঙ্গনের পরিচিত মুখ ছিলেন। ২০০৬ সাল থেকে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেওয়ার আগে দেশের বিভিন্ন ব্রডশিট পত্রিকায় সাংবাদিকতা করেন তিনি। পরে যুক্তরাজ্যের বিবিসিতে উপস্থাপক, প্রযোজক ও সম্পাদক হিসেবে কাজ করেন। ঢাকা ও লন্ডনসহ বিভিন্ন স্থানে সাংবাদিকতা ও গণমাধ্যম বিষয়ে প্রশিক্ষণও নেন তিনি।

সম্প্রচার, প্রিন্ট ও ডিজিটাল—তিন মাধ্যমেই কাজের অভিজ্ঞতা ছিল তৌফিক ইমরোজ খালিদীর। ব্যবসা, রাজনীতি, অর্থনীতি, উন্নয়ন ও আন্তর্জাতিক বিষয়সহ সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে তিনি কাজ করেছেন।

তাঁর মৃত্যুতে গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন ব্যক্তি তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সমাচার প্রতিদিনের প্রধান সম্পাদক আ.ত.ম. শামসুজ্জামান। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন