Logo
Logo
×

জাতীয়

কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০৬ পিএম

কাতারে গ্রেপ্তার বিমানবাহিনীর সাবেক প্রধান শেখ আব্দুল হান্নান

ছবি-সংগৃহীত

দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নানকে কাতারে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। ইন্টারপোলের ই-মেইলের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নিশ্চিত করা হয়েছে।

দুদক সূত্রে জানা গেছে, জ্ঞাত আয়ের উৎসের বাইরে সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগে শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে সংস্থাটি।

প্রথম মামলায় শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে বৈধ আয়ের বাইরে ৩ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৫০৬ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি তার নামে থাকা ছয়টি ব্যাংক হিসাবে মোট ২৭ কোটি ৬৩ লাখ ৬৬ হাজার ৭০১ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এসব অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় মামলায় শেখ আব্দুল হান্নানের স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের বাইরে ১ কোটি ৯১ লাখ ৯০ হাজার ৩০৪ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার নামে থাকা ৩২টি ব্যাংক হিসাবে প্রায় ১ কোটি ১৮ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।

এ মামলায় তাহমিদা বেগমকে প্রধান আসামি করা হয়েছে। পাশাপাশি তাকে অবৈধ সম্পদ অর্জনে সহায়তার অভিযোগে শেখ আব্দুল হান্নানকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, মানি লন্ডারিং প্রতিরোধ আইন এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কাতারে গ্রেপ্তারের পর শেখ আব্দুল হান্নানের পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন