Logo
Logo
×

জাতীয়

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পা পেলেন বিএনপি নেতা

ছবি : বিএনপি মিডিয়া সেল

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে কৃত্রিম পা পেয়েছেন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম। দীর্ঘদিন আগে বাম পা হারানোর পর স্বাভাবিক চলাফেরায় নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়া এই বিএনপি নেতার চলাচলের সক্ষমতা ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। 

শনিবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আব্দুর রহিমের হাতে প্রস্থেটিক লিম্ব (কৃত্রিম পা) তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রবিবার প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।

জানা গেছে, বাম পা হারানোর পর থেকেই স্বাভাবিকভাবে হাঁটাচলা ও দৈনন্দিন কাজকর্ম সম্পাদনে নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন আব্দুর রহিম। শারীরিক সীমাবদ্ধতার কারণে তাঁর স্বাভাবিক জীবনযাপন ও চলাফেরায় প্রতিবন্ধকতা তৈরি হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে তাঁর চলাচলের সক্ষমতা পুনরুদ্ধার এবং দৈনন্দিন জীবনকে আরও সহজ করতে প্রধানমন্ত্রীর উদ্যোগে কৃত্রিম পায়ের ব্যবস্থা করা হয়।

কৃত্রিম অঙ্গ বা প্রস্থেটিক লিম্ব মূলত হারানো অঙ্গের কার্যকারিতা আংশিকভাবে পূরণে সহায়তা করে। যথাযথভাবে সংযোজন, শারীরিক অভিযোজন ও প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে এটি ব্যবহারকারীর চলাফেরা এবং দৈনন্দিন কাজকর্মে সহায়ক হতে পারে।

আব্দুর রহিমের ক্ষেত্রেও কৃত্রিম পা ব্যবহারের ফলে হাঁটাচলার সীমাবদ্ধতা কমবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি দৈনন্দিন কাজকর্মে অন্যের ওপর নির্ভরশীলতা কমিয়ে ব্যক্তিগত, সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার সুযোগ তৈরি হবে।

প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে একজন শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি মানুষের স্বাভাবিক জীবনযাপনের পথ সহজ করার একটি মানবিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন