ছবি-সংগৃহীত
দীর্ঘ এক মাস পর অবশেষে দেশে পৌঁছেছে সোমালিয়ান জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ জন নাবিক। মঙ্গলবার (১৪মে) বিকাল ৪ টার দিকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি-১) জেটিতে ভেড়ে নাবিকদের বহনকারী জাহাজটি।
এমভি আব্দুল্লাহর মালিক
প্রতিষ্ঠান কেএসআরএমের লাইটার জাহাজ এমভি জাহান মণি-৩ বন্দরের এনসিটি ১ নম্বর জেটিতে
নোঙর করে। জাহাজটি বন্দরে ভিড়লে ৪টা ২০ মিনিটের দিকে নাবিকরা একে একে জাহাজ থেকে নেমে
আসেন।
এ সময় চট্টগ্রাম বন্দরের
চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. সোহাইল, চট্টগ্রামের সিটি মেয়র রেজাউল করিম, কেএসআরএমের
ঊর্ধ্বতন কর্মকর্তা, নাবিকদের স্বজনরা উপস্থিত ছিলেন।
জিম্মিদশা থেকে মুক্ত
বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ ২৩ নাবিকদের চট্টগ্রাম পৌঁছানো উপলক্ষে বন্দরে
সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এর আগে গতকাল (সোমবার)
সন্ধ্যায় কুতুবদিয়ায় নোঙ্গর করে এমভি আব্দুল্লাহ।
অনেক দরকষাকষি শেষে
৩৩ দিনের মাথায় গত ১৩ এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। এরপর জাহাজটি প্রথমে আমিরাতের
আল-হামরিয়া বন্দরে পৌঁছায়। সেখানে পণ্য খালাস শেষে আরেকটি বন্দর থেকে চুনাপাথর বোঝাই
করে চট্টগ্রামের পথে রওনা হয়। ১৩ দিনের মাথায় আমিরাত থেকে জাহাজটি বাংলাদেশের জলসীমায়
এসে পৌঁছাল।

