Logo
Logo
×

জাতীয়

থানায় মামলা করলেন এমপি আনারের মেয়ে ডরিন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৪, ০৯:৫৭ এএম

থানায় মামলা করলেন এমপি আনারের মেয়ে ডরিন

ছবি: সংগৃহীত

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে থানায় হত্যা মামলা দায়ের হয়েছে।

বুধবার (২২ মে) রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানায় তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন বাদী হয়ে এ মামলা করেন।

সন্ধ্যায় শেরে-বাংলা নগর থানায় মামলাটি নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী। তিনি বলেন, মামলা দায়ের করা হয়েছে। এখন তদন্ত করে আসামিদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হকও মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মূলত, এমপি আনার সংসদ ভবন এলাকায় থাকতেন। সেখান থেকে তিনি ভারতে গেছেন। তাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) প্রধান হারুন-অর-রশিদের পরামর্শে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন তার মেয়ে ডরিন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন