ফাইল ছবি
জনভিত্তি নেই বলেই ৭ জানুয়ারি প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী এখন আরও বেশি বেসামাল ও জুলুমবাজ হয়ে উঠেছে। কর্তৃত্ববাদী শাসনের দ্বারা রাষ্ট্রক্ষমতা আঁকড়ে রাখতে বিএনপি, এর অঙ্গসহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীর ওপর তীব্র মাত্রায় দমনপীড়ন শুরু করেছে।
বৃহস্পতিবার (২৩ মে) এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আদালতকে দিয়ে মিথ্যা মামলায় সাজা দেওয়াসহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীকে কারাগারে পাঠানো এখন সরকারের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।
বিবৃতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউর রহমান ফাহিমের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারসহ অবিলম্বে তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান এ নেতা।

