Logo
Logo
×

জাতীয়

বহাল থাকলো সাবেক ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:০৭ এএম

বহাল থাকলো সাবেক ডিআইজি মিজানের ১৪ বছরের কারাদণ্ড

ছবি-সংগৃহীত

পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানুর রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় ১৪ বছরের কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে মিজানুর রহমানের আপিল খারিজ করে আজ বুধবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার একক বেঞ্চ এই রায় দেন।

আদালতে সাবেক ডিআইজি মিজানুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী শফিক মাহবুব। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

তিনি বলেন, ‘বিচারিক আদালত অর্থ পাচারের অভিযোগে ছয় বছর, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পাঁচ বছর এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে তিন বছর সাজা দিয়েছিলেন। তবে আদালত বলে দিয়েছিলেন, সাজা একসঙ্গে চলবে। তাতে তাঁকে ছয় বছর সাজা খাটতে হতো।’ 

এ ছাড়া ৬ কোটি ৫৬ লাখ টাকা জরিমানাও বহাল রাখা হয়েছে বলে জানান দুদক আইনজীবী।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন