Logo
Logo
×

জাতীয়

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

Icon

প্রকাশ: ২৬ মে ২০২৪, ০৮:৩৯ এএম

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

প্রতিকী ছবি

মিসরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউট পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সংস্থাটির ভাষ্যমতে আগামী ৭ জুন থেকে চলতি হিজরি সন ১৪৪৫ এর জিলহজ মাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে আগামী ১৬ জুন (রবিবার) ঈদুল আজহা উদযাপিত হতে পারে।

মিসরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউটের প্রেসিডেন্ট ডক্টর তাহা রাবেহ বলেছেন, তাদের সৌর গবেষণা ল্যাবরেটরি গণনা করে দেখেছে ৭ জুন জিলহজ মাসের প্রথমদিন হতে পারে।

তিনি জানিয়েছেন, তাদের হিসাব-নিকাশে দেখা গেছে, কায়রোর সময় অনুযায়ী আগামী ৬ জুন দুপুর ২টা ৩৯ মিনিটে জিলহজ মাসের অর্ধচন্দ্রের জন্ম হবে। ওইদিন জিলকদ মাসের ২৯তম দিন থাকবে। ওইদিনই মক্কায় জিলহজের অর্ধচন্দ্রটি সূর্যাস্তের ১১ মিনিট এবং কায়রোতে ১৮ মিনিট পর পর্যন্ত দেখা যাবে। এছাড়া মিসরের অন্যান্য অঞ্চলগুলোতে নতুন এ চাঁদটি সূর্যাস্তের ১২ থেকে ২০ মিনিট পর্যন্ত দেখা যাবে।

সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যেদিন চাঁদ দেখা যায়; তার পরের দিন বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলে চাঁদ দেখা যায়। যদি মিসরের জ্যোতির্বিদ্যা ইনস্টিটিউটের তথ্য সঠিক হয় তাহলে বাংলাদেশে আগামী ১৭ জুন সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

সূত্র: খালিজ টাইমস

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন