Logo
Logo
×

জাতীয়

বেইলি রোডে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৯

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০১ মার্চ ২০২৪, ১২:৪১ পিএম

বেইলি রোডে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ৯

বেইলি রোডে আগুন

রাজধানীর বেইলি রোডে কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা আগুনে পুড়ে ৯ জন মারা গেছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিনগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এসেছেন ১৯ জন। এর মধ্যে ৯ জন নিহত।

বাচ্চু মিয়া আরও বলেন, নিহত নয়জনের মধ্যে সাতজন পুরুষ এবং দুজন নারী রয়েছেন।


প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন