Logo
Logo
×

জাতীয়

আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২৪, ০৪:৩৪ এএম

আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য (এমপি) আন্দালিব রহমান পার্থকে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) গুলশান ডিভিশনের উপকমিশনার মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত ১টার দিকে গুলশানের বাসা থেকে পার্থকে গ্রেপ্তার করা হয়।

ডিবি সূত্র জানায়, কোটা সংস্কার আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে পার্থকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন