Logo
Logo
×

জাতীয়

নবনিযুক্ত পিএসওকে পরানো হলো লেফটেন্যান্ট জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৪, ০৮:৪৮ এএম

নবনিযুক্ত পিএসওকে পরানো হলো লেফটেন্যান্ট জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ

ছবি-সংগৃহীত

নবনিযুক্ত পিএসওকে পরানো হলো লেফটেন্যান্ট জেনারেল র‌্যাঙ্ক ব্যাজ। লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান তাকে লেফটেন্যান্ট জেনারেল র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। 

লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান ১৯৮৯ সালের ২২ ডিসেম্বর  বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফ্যান্ট্রিতে  কমিশন লাভ করেন। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ড্যান্ট, সেনাবাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি), ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপেুর এরিয়াসহ সেনাবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন