Logo
Logo
×

জাতীয়

পুলিশের ঊর্ধ্বতন ৮০ কর্মকর্তাকে বদলি

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩২ এএম

পুলিশের ঊর্ধ্বতন ৮০ কর্মকর্তাকে বদলি

প্রতিকী ছবি

বাংলাদেশ পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) ও অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৩২ ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ৪৭ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। এর সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকেও বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা উপসচিব আবু সাঈদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন থেকে বদলির এ তথ্য জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নামে পাশে উল্লিখিত পদ ও স্থানে বদলি এবং পদায়ন করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।

সম্প্রতি পদোন্নতি পাওয়া এসপি থেকে অতিরিক্ত ডিআইজি হওয়া কর্মকর্তারাও এই বদলি তালিকায় রয়েছেন।  এর আগে গতকাল বুধবার বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ৪৭ জন কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে। এর মধ্যে ২৬ জন অতিরিক্ত পুলিশ সুপার এবং ২১ জন সহকারী পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন