Logo
Logo
×

জাতীয়

তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার দাবি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪, ০৮:৩৭ এএম

তারেক রহমানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহার দাবি

ছবি : সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রমূলক ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাজধানীতে মানববন্ধন করেছেন বুয়েট ছাত্রদলের সাবেক নেতারা (এক্স-জেসিডি-বুয়েট)।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, তারেক রহমানকে নিয়ে এখনো ষড়যন্ত্র চলছে। তার মামলা প্রত্যাহার করে দেশে ফেরার সুযোগ দিতে তেমন কোনো আইনি বাধা নেই। 

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম।

প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী আব্দুস সোবহান, অধ্যাপক ড. সাব্বির মোস্তফা খান, প্রকৌশলী মো. মাহবুব আলম, প্রকৌশলী আহসানুল রাসেল, প্রকৌশলী মতিন, প্রকৌশলী নেছার আহমেদ, প্রকৌশলী আল মামুন গাজী, প্রকৌশলী আলী মর্তুজা, প্রকৌশলী নাসিম উদ্দিন রুবেল, প্রকৌশলী এসএম ফয়সাল, প্রকৌশলী জাহিদুর রহমান, প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্রকৌশলী শাহরিয়ার পারভেজ, প্রকৌশলী আব্দুর রউফ তালুকদারসহ আরও অসংখ্য প্রকৌশলী। এছাড়াও অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স- এ্যাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভীর উল হাসান তমাল, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নুসহ অনেকে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন