Logo
Logo
×

জাতীয়

কুমিল্লা সিটিবাসি পেল প্রথম নারী মেয়র

Icon

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ: ১০ মার্চ ২০২৪, ০৯:১৬ এএম

কুমিল্লা সিটিবাসি পেল প্রথম নারী মেয়র

ডা. তাহসীন বাহার সূচনা

কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) নির্বাচনে প্রথম নারী মেয়র নির্বাচিত হয়েছেন ডা. তাহসীন বাহার সূচনা। 

শনিবার (৯মার্চ) সন্ধ্যা সোয়া ৭টার দিকে কুমিল্লা জিলা স্কুল অডিটোরিয়ামে রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন মেয়র পদে উপনির্বাচনের ফলাফল ঘোষণা শেষে তাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন।

নির্বাচন কমিশন সুত্রে জানা গেছে, মেয়র পদে উপনির্বাচনে ১০৫টি কেন্দ্রের ফলাফলে ডা. তাহসীন বাহার সূচনা বাস প্রতীকে পেয়েছেন ৪৮ হাজার ৮৯০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মেয়র টেবিল ঘড়ি প্রতীকের মনিরুল হক সাক্কু পেয়েছেন ২৬ হাজার ৮৯৭ ভোট। 

এছাড়াও ঘোড়া প্রতীকের নিজাম উদ্দীন কায়সার ১৩ হাজার ১৫৫ ভোট এবং হাতি প্রতীকের নূর উর রহমান মাহমুদ তানিম পেয়েছেন ৫ হাজার ১৭৩ ভোট। 

ডা. তাহসীন বাহার সূচনা কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের মেয়ে এবং  কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি প্রথমবারের মতো সিটি নির্বাচনে প্রার্থী হন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন