Logo
Logo
×

জাতীয়

ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৪, ০৯:৩১ এএম

ভোলা-২ আসনের সাবেক এমপি মুকুল গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-২। বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুলকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। আজ রাজধানীর হাজারীবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন