পল্লবী থানা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক হলেন নজরুল ইসলাম নাজু
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম
পল্লবী থানা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক হলেন ফ্যাসিস্ট আমলে নির্যাতিত ও দীর্ঘদিনের রাজপথের সংগ্রামী কর্মী হিসেবে নিজ এলাকায় সুপরিচিত পল্লবী থানা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক নজরুল ইসলাম নাজু নজরুল ইসলাম নাজু।
গত ১৩ অক্টোবর ২০২৫ ঢাকা মহানগর উত্তর
বিএনপির যুগ্ম আহবায়ক (দপ্তর দায়িত্বে) এ বি এম এ রাজ্জাকের স্বাক্ষরিত চিঠিতে পল্লবী
থানা বিএনপি'–কে সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল করতে সাংগঠনিক
দায়িত্ব পালনের জন্য নবনির্বাচিত পল্লবী থানা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক নজরুল ইসলাম
নাজুকে আহবান করা হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)
ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের সিদ্ধান্তে
পল্লবী থানা যুবদলের সাবেক সফল সাধারণ সম্পাদক ও সংগ্রামী কর্মী নজরুল ইসলাম নাজুকে
পল্লবী থানা বিএনপি'র যুগ্ন আহ্বায়ক পদে অন্তর্ভুক্তিকরনের অনুমোদন করা হয়।
নিজের অনুভূতি প্রকাশে বাংলাদেশ জাতীয়তাবাদী
দল (বিএনপি) এবং দলের শীর্ষ নেতৃীবৃন্দের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে
ফ্যাসিস্ট আমলে নির্যাতিত ও দীর্ঘদিনের রাজপথের সংগ্রামী কর্মী হিসেবে নিজ এলাকায় সুপরিচিত
নজরুল ইসলাম নাজু বলেন, তার উপর আস্থা রাখার জন্য দলের নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ। আমি
আগামী দিনের দেশনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র
কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফার বাস্তবায়নের লক্ষ্যে কাজ করাতে অঙ্গিকারবদ্ধ।
একইসাথে আগামীদিনে তৃণমূল পর্যায়ে
মানুষের জন্য সুন্দর দেশ গড়ার প্রত্যয়ে গণতান্ত্রিক দল বিএনপি এবং নির্বাচনের স্বার্থে
বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন।

