Logo
Logo
×

রাজনীতি

১৭ বছর পরে তারেক রহমানের ঘরে ফেরা

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ০৭:১৫ পিএম

১৭ বছর পরে তারেক রহমানের ঘরে ফেরা

ছবি-সংগৃহীত

বাংলাদেশে ফিরলেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় ১৭ বছর ধরে তিনি ব্রিটেনে ছিলেন। বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৬ মিনিটে তাঁর ফ্লাইট সিলেটের ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তবে নিরাপত্তাজনিত কারণে তারেক সিলেটে তিনি নামেননি। ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাঁর বিমান পৌঁছয় ঢাকা বিমানববন্দরে। তাঁকে স্বাগত জানানোর জন্য গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিএনপি-র পক্ষ থেকে। 

বুলেটপ্রুফ গাড়িতে তিনি সড়কপথেই ঢাকা এয়ারপোর্টের অদূরে  ৩০০ ফিট এলাকায় সংবর্ধনাস্থলে যাবেন। জনতার উদ্দেশে বার্তাও দিতে পারেন তিনি। সেখান থেকে তিনি খালেদা জিয়াকে দেখতে যাবেন হাসপাতালে। এর পরে তিনি যাবেন গুলশানে নিজের বাড়িতে। তারেকের নিরাপত্তার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তারেকের বাসভবন ও দপ্তরের নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন