Logo
Logo
×

রাজনীতি

সংরক্ষিত নারী আসন

তৃণমূলের নেত্রী মিলি জাকারিয়ার মনোনয়নপত্র সংগ্রহ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পিএম

তৃণমূলের নেত্রী মিলি জাকারিয়ার মনোনয়নপত্র সংগ্রহ

অবিভক্ত ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর পল্লবী থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দা মিলি জাকারিয়া চৌধুরী সংরক্ষিত মহিলা আসনের এমপি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, দলীয় সংকটে ত্যাগ-তিতিক্ষা এবং মাঠপর্যায়ের সক্রিয় ভূমিকার কারণে তাকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে।

রাজনৈতিক জীবনে তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঢাকা মহানগরের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ড থেকে একাধিকবার কাউন্সিলর পদে নির্বাচন করেন। স্থানীয় পর্যায়ের রাজনীতিতে তার সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক দক্ষতা এবং ধারাবাহিক মাঠকর্মের কারণে তিনি তৃণমূল নেতাকর্মীদের মধ্যে পরিচিত ও আলোচিত মুখ হিসেবে বিবেচিত। একইসাথে তার জনপ্রিয়তা ও দলীয় কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ তাকে একজন দৃঢ় ও গ্রহণযোগ্য নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

দলীয় সূত্র ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিএনপির বিভিন্ন কর্মসূচি, আন্দোলন-সংগ্রাম এবং সাংগঠনিক কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দলের দুঃসময়ে তার ত্যাগ ও নির্যাতনের ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাসভবন থেকে বের করে দেওয়ার সময়কার ঘটনায় সৈয়দা মিলি জাকারিয়া চৌধুরী গুরুতর নির্যাতনের শিকার হন এবং তার পা ভেঙে দেওয়া হয় বলে জানা যায়। সেই কঠিন পরিস্থিতিতেও তিনি দলের প্রতি অটল থেকে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও, তিনি একাধিকবার কারাবরণ করেছেন।

রাজনীতির পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। অসহায় ও দুস্থ মানুষের সহায়তা, নারী উন্নয়ন, শিক্ষা সহায়তা এবং বিভিন্ন মানবিক উদ্যোগে তার সম্পৃক্ততা তাকে সমাজসেবামূলক কর্মকাণ্ডেও বিশেষভাবে পরিচিত করে তুলেছে। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এই ধারাবাহিকতা তার জনপ্রিয়তাকে আরও দৃঢ় করেছে। এসব কর্মকাণ্ড তাকে এলাকায় একজন সমাজসেবী হিসেবে পরিচিতি দিয়েছে।

দলীয় একাধিক সূত্রের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ের সক্রিয়তা এবং রাজনৈতিক ত্যাগের কারণে সংরক্ষিত মহিলা আসনে তার মনোনয়নকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে প্রত্যাশা তৈরি হয়েছে। তবে মনোনয়ন প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি এবং দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সংশ্লিষ্টরা। সৈয়দা মিলি জাকারিয়া চৌধুরী ও তার সমর্থকরা আশা করছেন, সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন প্রদানের ক্ষেত্রে দলীয় প্রধান তার অবদানকে যথাযথ মূল্যায়ন করবেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন