ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসানের পদত্যাগ
সমাচার প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১২ পিএম
ছবি: সামাজিক মাধ্যম
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) সংগঠনটির দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জাতীয় ছাত্রশক্তির পঞ্চম সাধারণ সভায় কেন্দ্রীয় সংসদের সভাপতি জাহিদ আহসান ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন।
সভায় উপস্থিত কেন্দ্রীয় সংসদের সদস্যদের মতামত ও সর্বসম্মত সিদ্ধান্তের ভিত্তিতে সংগঠনের সিনিয়র সহসভাপতি আহসান লাবিবকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
এর মাধ্যমে জাহিদ আহসানের পদত্যাগের পর আহসান লাবিব ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে সংগঠনের দায়িত্ব পালন করবেন।

