Logo
Logo
×

রাজনীতি

বৈঠকে বসছে ১৪ দল

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ মে ২০২৪, ০৫:২৯ এএম

বৈঠকে বসছে ১৪ দল

ফাইল ছবি

দীর্ঘ বিরতির পর আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

এতে বলা হয়, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে বৈঠকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এই বৈঠক হতে যাচ্ছে প্রথম বৈঠক। এমন সময়ে এই বৈঠক হতে যাচ্ছে যখন জোটটি নিষ্ক্রিয় বলে প্রতীয়মান হচ্ছে।

জোটটির নেতাদের বিভিন্ন বক্তব্যের প্রতিক্রিয়ায় এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন