Logo
Logo
×

রাজনীতি

বাসায় ফিরলেও খালেদা জিয়া সুস্থ নন: মির্জা ফখরুল

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১১ এএম

বাসায় ফিরলেও খালেদা জিয়া সুস্থ নন: মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

বাসায় ফিরলেও বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়া খুব একটা সুস্থ নন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২১ সেপ্টেম্বর) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই তথ্য জানান।

সরকারি চাকুরেদের ব্যবসা করার অনুমতিতেও বৈষম্যসরকারি চাকুরেদের ব্যবসা করার অনুমতিতেও বৈষম্য

উন্নত চিকিৎসায় কবে বিদেশে নেওয়া হবে এরকম প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, উনাকে ডাক্তাররা এখন পর্যন্ত ফিট টু ফ্লাইং…এটা মনে করছেন না। সে জন্য বিদেশে যেতে উনার বিলম্বটা হচ্ছে।

এভারকেয়ার হাসপাতালে ছয়দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসায় ফেরেন খালেদা জিয়া। তার মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দিলেও চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন বাসায়। অধ্যাপক সাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড খালেদা জিয়ার দীর্ঘদিন ধরে চিকিৎসা দিয়ে যাচ্ছেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস ও কিডনি রোগ, ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন