ছবি: সংগৃহীত
অমর একুশে বইমেলা-২০২৬ আগামী ১৭ ডিসেম্বর শুরুর জন্য যে তারিখ নির্ধারণ করা হয়েছিল তা স্থগিত করেছে বাংলা একাডেমি। রবিবার (২৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আজম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে মেলা শুরুর তারিখ স্থগিতের তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের একটি সিদ্ধান্ত অনুযায়ী, ‘অমর একুশে বইমেলা আসন্ন জাতীয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এ প্রেক্ষাপটে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) ও সংশ্লিষ্ট অন্যদের মতামতের ভিত্তিতে বইমেলা ২০২৬-এর যে তারিখ নির্ধারণ করা হয়েছিল, তা স্থগিত করা হলো। প্রকাশক ও অন্য অংশীজনদের পরামর্শ অনুযায়ী পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

