Logo
Logo
×

খেলা

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

Icon

সমাচার প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটির পদত্যাগ

শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিকে সরে যেতে বলেছিল দেশটির সরকার। সেই ধারাবাহিকতায় বোর্ডের কর্তারা মঙ্গলবার পদত্যাগ করেছেন। এ তথ্য নিশ্চিত করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দেশটির সবচেয়ে ধনী ক্রীড়া সংস্থা হলেও দীর্ঘদিন ধরে দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগে জর্জরিত শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড তথা এসএলসি।

এক কর্মকর্তা জানান, সভাপতি শাম্মি সিলভা তার চতুর্থ মেয়াদের আরও ১১ মাস বাকি থাকতেই বিশেষ সভা ডেকে পদত্যাগের ঘোষণা দেন।

তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘নতুন অন্তর্বর্তী কমিটির জন্য পথ তৈরি করতেই আমরা পদত্যাগ করেছি।’ 

জানা গেছে, নতুন এই কমিটির নেতৃত্ব দেবেন একজন সাবেক বিনিয়োগ ব্যাংকার, যিনি একই সঙ্গে বিরোধী রাজনীতির সঙ্গেও যুক্ত।

সরকারি এক কর্মকর্তা জানান, দেশটির প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে সপ্তাহান্তে সিলভার সঙ্গে বৈঠক করে নতুন ব্যবস্থাপনার অধীনে বোর্ডের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছেন।

গত ফেব্রুয়ারি-মার্চে ভারতের সঙ্গে যৌথভাবে আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শ্রীলঙ্কা বিদায় নেয় সুপার এইটে। এর আগে ২০২৩ সালের নভেম্বরে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছিল আইসিসি। তবে ২০২৪ সালের জানুয়ারির শেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং সিলভার কমিটিকে পুনর্বহাল করা হয়। পরে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় চতুর্থ মেয়াদে সভাপতি নির্বাচিত হন।


 

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন