Logo
Logo
×

খেলা

ঢাকায় শুরু বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ পিএম

ঢাকায় শুরু বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি

ছবি-সংগৃহীত

বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে চার জাতি আন্তর্জাতিক হ্যান্ডবল টুর্নামেন্ট ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’। 

রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের (আইএইচএফ) সহায়তা এবং বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় চারটি দল অংশ নিচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, আন্তর্জাতিক ক্রীড়া আসরের আয়োজক হতে পারা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

ক্রীড়াক্ষেত্রে নারীদের অগ্রগতি ও ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তরুণ সমাজকে গতিশীল করার পাশাপাশি ক্রীড়াঙ্গনে নারীদের অংশগ্রহণ বাড়াতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারী ক্রীড়াবিদদের অধ্যবসায় ও নৈপুণ্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

তিনি আরও বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতার বিষয় নয়, এটি শৃঙ্খলা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য গড়ে তোলার অন্যতম মাধ্যম।

এ সময় প্রতিমন্ত্রী অংশগ্রহণকারী সব দলকে নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের পাশাপাশি ক্রীড়াসুলভ মানসিকতা ও প্রতিযোগিতার প্রকৃত আদর্শ বজায় রেখে খেলার আহ্বান জানান।

বর্ণিল সাংস্কৃতিক পরিবেশনা ও উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু হয়। আন্তর্জাতিক এ প্রতিযোগিতা দেশের হ্যান্ডবল অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

প্রধান সম্পাদক- আ.ত.ম. শামসুজ্জামান

ইশা ফাউন্ডেশন’র একটি প্রকাশনা

অনুসরণ করুন